ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

৫ জেলায় নতুন ডিসি

ads

রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।


৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার


এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতেই এই রদবদল আনা হয়েছে। এর আগে এই জেলাগুলোতে কর্মরত ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

ads
ads
ads

Our Facebook Page